বিভিএ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন রাবি অধ্যাপক কামরুজ্জামান

Share the post
রাবি প্রতিনিধি: বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এসএম কামরুজ্জামান।
গতকাল (৬ এপ্রিল) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে ডা. সফিউল আহাদ সরদারকে আহ্বায়ক ও ডা. মো. তারেক হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়।
প্রফেসর ড. এসএম কামরুজ্জামান জয়পুরহাট সদরের কৃতি সন্তান। তিনি ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সাবেক চেয়ারম্যান। ভেটেরিনারি শিক্ষার সম্প্রসারণ ও উৎকর্ষ সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গবেষণা করেছেন। তিনি পিএচডি করেছেন দক্ষিণ কোরিয়া থেকে। এছাড়া মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফেলো গবেষক হিসেবে তার কৃতিত্ব রেখেছেন।
তার মতো মেধাবী একজন গবেষককে বিভিএ কমিটিতে সদস্য মনোনীত করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]