‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাসে না এলে শিক্ষার্থীদের ‘ডাবল এবসেন্ট’ দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তাহমিনা রহমানকে বরখাস্ত করা হয়েছে।

Share the post

সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু। তাহমিনা রহমান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক দেয় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নিতে সোমবার ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিষয়টি জানার পর শিক্ষার্থীদের হুমকি দিয়ে প্রভাষক তাহমিনা রহমান গ্রুপে জানান, কেউ ক্লাস মিস করলে তাকে ‘ডাবল অ্যাবসেন্ট’ দেওয়া হবে। এই কথোপকথনের একটি স্ক্রিনশট পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তাহমিনা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *