ভোলার লালমোহনে চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

Share the post

লালমোহন (ভোলা):ভোলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নে এক নির্মাণকর্মীকে চাঁদা না দেওয়ায় পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি মো: রমজান মাতব্বর,মৃতঃ মতিন মাতব্বরের ছেলে। তিনি বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গজারিয়ার ৮ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির জনাব নসু মিয়া দপ্তরির ছেলে মো: রাকিব এবং পঞ্চায়েত বাড়ির মৃতঃ মো: আবুর ছেলে মো: ছালামিন এ হামলা চালায়। অভিযোগ রয়েছে, ছালামিন ঢাকার কুরিল বস্তিতে বসবাস করলেও এলাকায় কুখ্যাত চোর হিসেবে পরিচিত এবং নিয়মিত মাদক ব্যবসা ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।

সম্প্রতি ঈদ উপলক্ষে রমজান মাতব্বর নিজ বাড়িতে আসেন। তিনি ঢাকার বসুন্ধরার বসুমতী বাজার এলাকায় সিটি করপোরেশনের একটি প্রকল্পে কাজ করেন। ছালামিন ও রাকিব ধারণা করে, রমজানের কাছে মোটা অঙ্কের টাকা রয়েছে এবং তাকে লক্ষ্য করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, পূর্বপরিকল্পিতভাবে তাকে হামলা চালিয়ে আহত করে।

স্থানীয়রা জানান, ছালামিন সম্প্রতি এলাকায় ফিরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে আবারও সক্রিয় হয়ে ওঠেছে।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]