গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে জবি প্রশাসনের একাত্মতা ঘোষণা

Share the post
মোঃ হৃদয় জবি প্রতিনিধি:ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে গৃহীত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ তারিখে শিক্ষক সমিতির সকল প্রতিবাদী কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে প্রশাসন তাদের আনুষ্ঠানিক অবস্থান জানায়।রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর চলমান আগ্রাসন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসন মানবতা ও ন্যায়বিচারের পক্ষে একসাথে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামীকাল বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করবে, যার মধ্যে মানববন্ধন, মৌন পদযাত্রা ও আলোচনাসভা অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

জবিতে ২৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

Share the post

Share the post মোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট হিসেবে ১৭৯ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমের […]

জবিতে আমার দেশ পাঠকমেলার নেতৃত্বে ফাহিম-আকরাম

Share the post

Share the postমোঃ হৃদয়,  জবি প্রতিনিধি :জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আমার দেশ পাঠকমেলার ২০২৫-২৬ সেশনের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসনাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের আকরাম খান। শুক্রবার (৩০ মে) পাঠকমেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ইউসুফ ও সাধারণ সম্পাদক রাহাতুল ইসলামের […]