কলাপাড়ায় নিখোঁজ গৃহবধূ চার দিন পর উদ্ধার, প্রেমিকসহ গ্রেপ্তার

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া গৃহবধূ আঁখি আক্তার (৩০) ও তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ (৩২)–কে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কলাপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে আঁখি আক্তার তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান। এ সময় প্রেমিক  হাসান মাহমুদ ক্রাইম প্রক্টল এর স্টাইলে নিজের শরীরের রক্ত রক্ত ছিটিয়ে রেখে যায়,স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘটনাটি ঘিরে জনমনে নানা প্রশ্নের জন্ম নেয়। পরদিন গৃহবধূর পিতা আলমগীর হাওলাদার কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যেখানে জামাতা আলমগীর হোসেনসহ শ্বশুরবাড়ির ৯ জনকে আসামি করা হয়।

পুলিশ তৎপরতা চালিয়ে দ্রুত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে তদন্তে বেরিয়ে আসে গৃহবধূ আঁখি আক্তার আসলে স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। উদ্ধার করার পর তাদের থানায় নিয়ে এলে শত শত উৎসুক জনতা থানার সামনে ভিড় জমায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

কলাপাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, “আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]