নরসিংদীতে জমি সংক্রান্ত জেরে ভাইকে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় নিহত হওয়ার ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।
শনিবার (৫এপ্রিল) বিকালে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহতের আপন ছোটভাই বাদল মিয়া (৪৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের বাসিন্দা মৃত আছির উদ্দিনের দুই ছেলে কাজল মিয়া ও বাদল মিয়া দ্বয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টার দিকে কথাকাটির একপর্যায়ে ছোট ভাই বাদল মিয়ার হাতে থাকা শাবল দিয়ে বড়ভাই কাজল মিয়ার মাথা আঘাত করলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে দেবর বাদল মিয়া, স্ত্রী স্বপ্না বেগম ও ছেলে রোহিন (১৯) সহ তিনজনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নজরে আসলে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন।এরপরই সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার এর নেতৃত্বে উপপরিদর্শক আবেদ আলীর সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুকবার দিবাগত রাতে নরসিংদী শহরের ভেলানগর এলাকা হতে আসামীর নিকট আত্মীর বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। পরে আসামী বাদল মিয়া দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ, গত শুক্রবার (৪ এপ্রিল) জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুইভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই বড়ভাইকে শাবল দিয়ে মাথায় আঘাত করলে বড় ভাই গুরুত্বর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]