সোনারগাঁয়ে চিঠি দিয়ে ডাকাতির হুমকি

Share the post
 ফাহাদ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু ১৫-০৪-২০২৫ তারিখে। কথাগুলো লিখে গত ১ সপ্তাহ আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ ভূইয়া সহ পাশাপাশি দুই বাড়িতে অজ্ঞাত ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছে। এরই ধারাবাহিকতায় আবারো গত মঙ্গলবার (১লা এপ্রিল) গভীর রাতে অজ্ঞাত ডাকাতদল সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু” এই কথা লিখে বাড়ির দেয়ালে টানিয়ে রাখে। এই দৃশ্য দেখে সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূইয়া ও দলিল লিখক আঃ রউফ বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরবর্তীতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমানকে অবগত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূইয়া জানান, গত ১লা এপ্রিল অজ্ঞাত ডাকাতরা আমার বাড়িতে ও দলিল লিখক আঃ রউফের বাড়িতে ডাকাতি করবে এ কথা লিখে চিঠি রেখেগেছে। পরবর্তীতে আবারো গত মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ” এই কথা লিখে রাখে। এঘটনার পর আমরা পরিবার নিয়ে আতংকের মধ্যে আছি। তিনি আরও বলেন, আমাদের সাথে কারোর কোন শত্রুতা নেই, তবে জায়গা জমি নিয়ে প্রতিবেশির সাথে মামলা চলমান আছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ডাকাতি করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]