বগুড়ায় পুলিশের সঙ্গে অশালীন আচরণে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মী আটক

Share the post
এস.এম.জয়, বগুড়া : বগুড়ায় মদ্যপ অবস্থায় পুলিশ কর্মকর্তার সাথে অশালীন আচরণ করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মীকে জনগণ আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে বগুড়া শহরের সাতমাথা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন (৩৬), স্বেচ্ছাসেবক দলের কর্মী আহসান হাবিব (১৮) ও নুরুল ইসলাম (১৮)। তারা সকলেই বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একজন পুলিশ কর্মকর্তা তার সরকারি গাড়িতে স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে সাতমাথায় চা পান করতে আসেন। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, ‘এত রাতে আপনার সাথে থাকা মহিলা কে?’ এসময় ওই পুলিশ কর্মকর্তার সাথে রুহুল আমিনের তর্কবিতর্ক হয়। ঘটনাস্থলে থাকা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেরাজুল ইসলামের হস্তক্ষেপে ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী-সন্তানকে নিয়ে চলে যান। এসময় উপস্থিত কিছু লোকজন পুলিশের পক্ষ নিয়ে কথা বলতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদেরকে মারধর শুরু করেন। এ দৃশ্য দেখে উপস্থিত লোকজন তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ধরনের কর্মীকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মাতাল অবস্থায় পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানের সামনে অসৌজন্যপূর্ণ আচরণ করে। পরে উপস্থিত লোকজন প্রতিবাদ করলে তারা জনগণের উপর চড়াও হয়। পরে পুলিশ তাদেরকে আটক করে এবং রাতেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালের সনদ অনুযায়ী তারা মদ্যপ অবস্থায় ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]