ঘুরে ঘুরে হাতে স্যানিটাইজার দেয়ার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি : নওফেল

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ হাতে হাতে স্যানিটাইজার নিয়ে ঘুরে ঘুরে হাতে দেওয়ার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় নাই বরং এটি সরকারি নির্দেশনার বরখেলাপ বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (২৬ শে মার্চ) রাত ১১ টার দিকে নওফেল তাঁর ফেসবুকে আইডিতে এ সংক্রান্ত এক স্টাটাসে এই মন্তব্য করেছেন।

নওফেলের অনুরোধ, পাশে দাঁড়ানোর নামে ঘটা করে নানান ধরনের বিতরণ উদযাপন দয়া করে করবেন না। চাল-ডাল বিতরণ, মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণের নামে আরো বেশি জনসমাগম করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের অনেকেই অনেক খাদ্য বিতরণ করেছি। এখন খাদ্যের অভাবের কথা বলে জনসমাগম করে বিতরণ করা কোনোভাবেই উচিৎ নয়। এই কাজ করতে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই মানা করেছেন।

নওফেল বলেন, হাত সাবান দিয়ে বিশ সেকেন্ড ধোয়ার প্রচারণা করুন। হাতে হাতে স্যানিটাইজার নিয়ে ঘুরে ঘুরে এটি হাতে দেয়ার জন্য কাউকেই দায়িত্ব দেয়া হয়নাই, বরং এটি সরকারি নির্দেশনার বরখেলাপ।

এই ঘোরাঘুরি করে মহামারি ছড়ানোর ব্যবস্থা যেন আমরা না করি, তাই বলা হয়েছে প্রশাসনের কাজ তাদেরকে করতে দিতে।-বলেন নওফেল।

গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কাজ হচ্ছে দেখানোর চাইতে কীভাবে নিরাপদ দুরত্ব বজায় রাখবে মানুষ, আর  অপ্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বেরোবে না, সেটার প্রতি নজর দেওয়া।

গণমাধ্যমের ক্যামেরা অনেক সময় আমাদের অতি উৎসাহী হয়ে উঠতেও উৎসাহ দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যম তো  আছেই।- যোগ করেন নওফেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]