চাঁদাবাজির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে দুই ঘন্টা সড়ক অবরোধ

Share the post
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির অভিযোগ বাস চলাচলে দ্বন্দ্ব হয়েছে। এতে প্রায় দুই ঘন্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে সদর উপজেলার সামনে অবরোধ করে রাখে বাস ও ট্রাক শ্রমিকরা। দূরপাল্লার বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ তুলে ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ডাকে এ অবরোধ পালন করে তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি রেজাউল করিম।

সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে চৌঁকি বসিয়ে সব রুটের দূরপাল্লার বাস থামিয়ে চাঁদা আদায় করছে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন। কেউ চাঁদা দিতে না চাইলে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করা হচ্ছে।

গতকাল সোমবার দিবাগত রাতে একতা পরিবহনের পরিবহনের সুপার ভাইজার মো. রাজিব ইসলামকে মারধর করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় থানায় ৮ জনের নামে অভিযোগ হয়। এরই জের ধরে সড়ক অবরোধ করে যানবাহন বন্ধ রাখা হয়।

দূরপাল্লার বাসের কর্মচারীদের সংগঠন ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন, একটি সংগঠন সড়কে দাঁড়িয়ে চাঁদা তুলছে। এরই প্রতিবাদে আমরা ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছিলাম। স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়েছে। সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।

চাঁপাইনবাবগঞ্জ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম জানান, আমরা জোর করে চাঁদাদাবি করছি না। আমরা ৩০ টাকা করে সার্ভিস চার্জ তুলে আসছি। এই টাকা দিয়ে সংগঠনটির শ্রমিকদের কল্যাণে কাজ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, শ্রমিক ইউনিয়নের দুইটি পক্ষের মধ্যে চাঁদা উত্তোলন নিয়ে দ্বন্দ্ব হওয়ায় একটি পক্ষ সড়ক অবরোধ করে। পরে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]