নেত্রকোণা জেলা আওয়ামীলীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু গ্রেফতার 

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোণা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। তিনি ৫ আগষ্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার (২৪ মার্চ) রাতে বাসায় ফিরেন। তারপর সোমবার মধ্যরাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মোটরসাইকেল পুড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় টুকুকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি সিরাজগঞ্জসহ সদর থানায় ছয়টি মামলার এজাহারনামীয় আসামি বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত জেলা আ.লীগ নেতা টুকু নেত্রকোণা পৌরশহরের মসজিদ কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং মৃত গাজী মোফারফ হোসেনের ছেলে। তিনি ছাত্র জীবন থেকে আ.লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণায় বেআইনিভাবে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি চাকরিজীবিকে মারধর ও অর্থে ক্ষতি সাধনের অপরাধে সদর থানায় দুইটি এবং সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলার এজাহারনামীয় আসামি টুকু। এছাড়াও নেত্রকোনা সদর থানায় দ্রুত বিচার আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরো দুইটি মামলার এজাহারনামীয় আসামিও তিনি।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকুর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, জেলা বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিযোগের দায়ে ব্রাহ্মনমোহা গ্রামের তারেক মিয়ার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা টুকুকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ যমুনা সেতু ও সদর থানায় ছয়টি মামলার এজাহারনামীয় আসামি তিনি।মঙ্গলবার দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামি জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]