দুর্গাপুর গণহত্যা দিবস পালিত

Share the post
দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। আলোচনা শুরুর আগে গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্ব ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন , সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বীর মুক্তিযোদ্ধার সন্তান কবি বিদ্যুৎ সরকার,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র,
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]