আবারও করোনা সঙ্কটে মানবতার হাত বাড়িয়ে দিলো রাইসিং স্টার।

Share the post

এস এইচ জনি(ঢাকা প্রতিনিধি): মানুষ যেখানে নিজেদের জন্য খাবার মজুদ করে গৃন্নিত কাজ করছে সেখানে রাইসিং স্টার দরিদ্র মানুষের পেটের জোগান দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।করোনাভাইরাসের কারনে বাংলাদেশসহ পুরো বিশ্বে যখন সংকটময় অবস্থায় তখন অনেকেই সামনে থেকে লড়াই করছেন।মানবতার জায়গা থেকে এগিয়ে আসছেন অনেকেই।

রাজধানীসহ সারাদেশের কলকারখানাসহ সব প্রতিষ্ঠান বন্ধ, থমকে গেছে জীবনযাত্রা। দিনমজুর থেকে শুরু করে অনেকেরই এখন চিন্তার ভাজঁ।

এমন সংকটময় অবস্থায় অসহায়দের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাইসিং স্টার নামে একটি চ্যারিটি প্রতিষ্ঠান-রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ।

রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ এর সিইও আবির আহমেদ খান জানান, দেশের অবস্থা বিবেচনা করে আগামী ১৫দিন তারা রিক্সাওয়ালাসহ দিনমজুরদের মাঝে ৫ কেজি করে চাল, এক কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল এবং ৪ টা করে ডিম বিতরন করবেন।

তাদের ১০ জনের একটি ভলান্টিয়ার টিম প্রতিদিন রাস্তায়  দাড়িয়ে থেকে দিনমজুরসহ রিক্সাওয়ালাদের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বিতরন করবেন বলে জানা গেছে।

এ কার্যক্রম সামনের দিনগুলোতে অব্যহত থাকবে বলে তিনি জানান।  এছাড়া এ ব্যপারে সকলের সহযোগীতা চেয়েছেন রাইসিং স্টার এর সিইও।

রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ এর মুল অফিস উত্তরার তিন নম্বর সেক্টরে। প্রতিষ্ঠানটি দীর্ঘ ৬ বছর ধরে তাদের বিভিন্ন ধরনের সেবামুলক  কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া উত্তরায় তাদের পরিচালিত একটি স্কুলও রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]