নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। বর্তমানে আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে আটপাড়া উপজেলার বাশাটি গণিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নুরজাহান বেগম (৬৫) ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে মোহন মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত বুধবার দুই পরিবারের মধ্যে এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জেরে বৃহস্পতিবার ভোরে সেহরির প্রস্তুতিকালে মোহন মিয়া ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাবুল মিয়ার পরিবারের পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান বেগমের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]