৩০% কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি 

 

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে চাঁদপুর পলিটেকনিকাল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে কচুয়া পৌরসভার বিশ্বরোড কচুয়া-চাদপুর-ঢাকা প্রধান সড়কগুলোয় অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল শেষে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় কচুয়া-চাদপুর-ঢাকা সড়ক অবরোধ

২ ঘন্টা সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

‌পরে কচুয়া উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি কচুয়া উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর নিকট জমা দেন তারা।

 

পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায়, পিএসসির অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। সেটি নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্ট শুনানী চলে। সম্প্রতি এই এতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট পদে নিয়োগ নিয়োগে আইন পাশ হয়। কারণ ক্রাফট পদে ননটেক বা সাধারণ শিক্ষা থেকে নিয়োগ পান প্রার্থীরা। কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা চান তাদের ইন্সট্রাক্টর পদে ডিপ্লোমা প্রকৌশলীরা আসুক।কিন্তু তাদের দাবি না মানায় আজ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় চাঁদপুর পলিটেকনিকের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন।

 

শিক্ষার্থীরা প্রথমে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ফটকে জমায়েত হন। এ সময় তারা কচুয়া-চাদপুর-ঢাকা সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তারা কচুয়া উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ে যান। সেখানে তারা দাবি-দাওয়া সম্বলিত স্মারক লিপি পেশ করেন।

 

শিক্ষার্থীদের দাবিসমূহ হলো, জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০% ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক “ডিপ্লোমা প্রকৌশল” ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]