নেত্রকোণা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোণায় মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুর ২টায় জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোণার সচেতন ছাত্র ও যুব সমাজের আয়োজনে সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হোসেন রুবেলের সভাপতিত্বে এসময় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, ইন্টার্ন চিকিৎসক সাম্মী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রেজুয়ান খান হৃদয়, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান,সাদনাম পাপ্পু, ডাঃ মাজহারুল আমীন, রুবেল, তানভীর, শরীফুল, আলম খান ও কেন্দ্রীয় নাগরিক পার্টির সদস্য মোঃ ফাহিম রহমান খান পাঠান প্রমূখ।
এসময় উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে জানা যায় নেত্রকোনা মেডিকেল কলেজ ২০১৯ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭৯ জন। তবে এখনো কলেজটির নিজস্ব ক্যাম্পাস নির্ধারণ হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম চলছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একটি অংশে।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে জানা যায় নতুন প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা মেনে নিয়েই শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বিষয়ভিত্তিক শিক্ষক-স্বল্পতা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের ঘাটতি, যা শিক্ষার্থীদের হতাশ করছে। নেত্রকোনার জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল কলেজ অনুমোদন পেলেও অজানা কারণে এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং দ্রুত সময়ের মধ্যে নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার দাবি জানান তারা। এসময় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এদিকে জানা যায় অন্তবর্তী সরকার দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিতে পারে—এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে এর প্রতিবাদে বুধবার এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]