টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক..

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড তাজা গোলাসহ ২ জন কুখ্যাত ডাকাত আটককে আটক করেছে।
মঙ্গলবার ১৮ মার্চ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ মঙ্গলবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনী এর সমন্বয়ে টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কুখ্যাত ডাকাত সালেহ বাহিনীর প্রধান সালেহ (২৮) তার সহযোগী আনোয়ার প্রকাশ সাদেক (২৩) সহ তার নিজ বাড়ি হতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল), ১টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।
তিনি আরেও বলেন, জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]