আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ টি পিপিই প্রদান
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): ফটিকছড়ি উপজেলার নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালে ফটিকছড়ির মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসা কাজে সহায়তার জন্য ১০০ টি পারসোনাল প্রটেকশন ইকুউপমেন্ট (পিপিই) ২৩শে মার্চ সোমবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সায়েদুল আরেফিন, ওসি ফটিকছড়ি জনাব বাবুল আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ইলিয়াস চৌধুরী সহ নাজিরহাট হাসপাতালে কর্মরত চিকিৎসকগণ।

