কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি

 

কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া মিলাদ এবং সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

 

 ১৬ মার্চ রবিবার কোমরকাশা জামালিয়া কমপ্লেক্স মাঠে  ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক ও পৌরসভার দুইবারের মেয়র হুমায়ুন কবির প্রধান।

 

ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফত মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজনিুর রহমান পাঠান,সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন মিয়াজী, গাজী শাহজাহান সিরাজ ,উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন,পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্যাহ হাবিব,উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান প্রমূখ।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী খোকন,সদস্য সচিব আমান উল্যাহ আমান,যুগ্ম আহবায়ক এনামুল হক প্রধান,ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট বোরহান উদ্দিন,উপজেলা যুবদল নেতা ও ইসহাক শিকারী, উপজেলা ছাত্র দলের সাধারন সম্পাদক গাজী রশীদ,অর্থ বিষয়ক সম্পাদক আকিব মাহমুদ,ইউনিয়ন যুবদলের আহবায়ক মাকছুদুল হাছান, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমানসহ বিএনপিও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকগন অংশগ্রহন করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি হুমায়ূন কবির প্রধান সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নাম ঘোষণা করেন । এতে সভাপতি হিসেবে শফিকুল ইসলাম মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম শিশির, সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মেম্বার নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]