চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

Share the post
ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের আয়োজনে শনিবার (১৫ মার্চ) বিকেলে মাঝাটোলা গ্রামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক। এসময় আরও উপস্থিত ছিলেন, মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের সভাপতি মোহা. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. নাদিম হোসেন, সাধারণ সম্পাদক মোহা. সারোয়ার জাহান তোতাসহ অন্যান্যরা।
সকালে প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পুরস্কার ৭ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার ও তৃতীয় পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা পুরস্কার দেয়া হয়৷  প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘ এলাকায় অসহায় দুঃস্থ মানুষকে সহযোগিতা, মৃত ব্যক্তিদের সৎকার ও খাবারের ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, সড়ক মেরামত, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]