চাঁপাইনবাবগঞ্জে আড়াই লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

Share the post
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

চাঁপাইনবাবগঞ্জে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (১৬ মার্চ) দুপুর ১২টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৫।  অভিযানে ২ মাদক ব্যবসায়ীকেও একটি মটরসাইকেলনহ আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে তেজামুল (৪২) এবং মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫)।

এ বিষয়ে দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে র‌্যাব জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দুপুর ১২টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলতলা মোড়স্থ শুকুরের নিবির ষ্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাবের দল তাদের থামতে সংকেত দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ লক্ষ ৩৫ হাজার টাকার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সামির ও তেজামুলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে শিবগঞ্জ থানায় তাদের সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]