দুর্গাপুরে ধর্ষণের বিরুদ্ধে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি

Share the post
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সময় সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন। তারা মাগুরার শিশু আছিয়ার ন্যায়বিচারের দাবিতে নানা স্লোগান দেন।
পরে বক্তারা দ্রুত বিচার সম্পন্ন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বক্তব্য রাখেন— এডভোকেট মানেশ চন্দ্র সাহা, ডা. কামরুল ইসলাম, নাগরিক সমাজের প্রতিনিধি আবু রায়হান, শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি কামরুজ্জামান রাজু, কলেজ ছাত্রদল কর্মী রুবেল হোসাইন, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি রেদুয়ান আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক শফিউল আলম স্বপন।
বক্তারা বলেন, “ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এই বিচার দ্রুত নিশ্চিত করতে হবে, অন্যথায় দেশজুড়ে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]