নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে জাহিদ-হেলিম

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোণা : নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ)দিনভর ভোট শেষে সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খান। উক্ত কমিশনের ফলাফল অনুযায়ী, প্রেসক্লাবের সহসভাপতি পদে জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ম. কিবরিয়া চৌধুরী হেলিম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাৎ নাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন- খলিলুর রহমান শেখ ইকবাল, ভজন দাস, আবুল হোসেন তালুকদার ও শ্যামলেন্দু পাল। প্রেস ক্লাবের সংবিধান অনুযায়ী, মোট ১৯ সদস্যের কার্যকরী কমিটিতে জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি হন। সেখানে সাংবাদিক ও সাংবাদিকতা পেশায় নেই এমন দুই ধরনের ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করেন। সাংবাদিকদের মধ্যে কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খান কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজ উল্লাহ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
এ ছাড়া সাংবাদিকতা পেশায় নেই এমন ব্যক্তিদের জন্য কমিটিতে ছয়টি পদ নির্ধারিত রয়েছে। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহসভাপতি নূরুজ্জামান নূরু, যুগ্ম সম্পাদক আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, ক্রীড়া সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওসমান গণি তালুকাদার এবং সদস্য পদে আব্দুর মান্নান তালুকদার ও আব্দুল ওয়াহেদ।নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১০টা থেকে বিকাল ৪টা নাগাদ টানা ভোটগ্রহণ হয়েছে। ৬৫ জন ভোটারের মধ্যে ৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]