নীলফামারী জেলার ডিমলাতে করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রচারণা।

Share the post

(আসাদুজ্জামান বুলবুল) : চিনা ভূখণ্ডে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস নিয়ে এখন নাজেহাল গোটা বিশ্ব। এখনও পর্যন্ত ১৯০টি দেশে পাওয়া গিয়েছে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়া রোগী। বাংলাদেশের এই রোগের আক্রান্তের সংখ্যা এখন ২০ এর অধিক। এই অবস্থায় প্রয়োজন অধিক জনসচেনতায়। এই লক্ষ্যে নীলফামারী জেলার ডিমলার ৯ নং টেপাখড়ি বাড়ী ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীরা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামের সাধারণ জনগণকে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করে তোলে। শিক্ষার্থীদের একটি টীম গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে প্রথমে এই করোনা ভাইরাস টি কি? কোথায় প্রথম ছড়ায়? কিভাবে ছড়ায়? এই ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষন দেখা যায়? কিভাবে এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে? আক্রান্ত হলে করনী কি কি? এই সব বিষয়ে বিস্তারিত বলে। গ্রামের শিক্ষিত সমাজ মনে করেন, দেশে করোনা ভাইরাস প্রতিরোধ সকল কে এগিয়ে আসতে হবে। এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা শিক্ষার্থীদের এই কাজ গুলোকে সাধুবাদ জানায়। এই বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন ” সারাদেশে যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, তখন গ্রামের অনেক মানুষ এই ভাইরাসের বিষয়ে জানেন না। অনেকেই আবার না রকম কুসংস্কারে বিশ্বাসী। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে, আমরা আমাদের গ্রামের প্রতিটি মানুষকে সচেতন করবো। এই লক্ষ্যে আমরা আমাদের আজকের কর্মসূচি পালন করি। আমরা এলাকায় সাধারন জনগনের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামমূলক লিফলেট বিতরণ করি, ছোটবাচ্চা সহ সবাইকে সাবান পানি দিয়ে হাত ধোয়াতে আগ্রহী করে গড়ে তুলি। কুসংস্কার সর্ম্পকে সতর্ক করি। শিক্ষার্থীদের এই কাজে সার্বিকভাবে সাহায্য করার জন্য শিক্ষার্থীরা অত্র এলাকার ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]