রায়পুরার ইউপও সদস্যের ওপর গুলি করা সেই ব্যক্তি র‍্যাবের হাতে গ্রেপ্তার

Share the post

রায়পুরার ইউপি সদস্যের ওপর গুলি করা সেই  ব্যক্তি র‍্যাবের হাতে গ্রেপ্তার 

আশিকুর রহমান (নরসিংদী) :-নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল মেম্বারের ওপর গুলির ঘটনায় একজনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-১১, নরসিংদী।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (উপ-পরিচালক) মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তি হলেন, রায়পুরা উপজেলার বোয়ালমারা গ্রামের জয়নাল মিয়ার ছেলে মহসিন (২৮)।
র‍্যাব সূত্রে জানান, গত ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যায় কাজল মেম্বার স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে একটি সিএনজি যোগে আসা তিন থেকে চার জন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে কাজল মেম্বার গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। এ ঘটনায় রায়পুরায় থানায় মামলা হলে আসামীরা আত্মগোপনে চলে যায়। ঘটনার পরপরই র‍্যাব-১১ ছায়া তদন্তে নেমে আজ মঙ্গলবার র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দীর শিক্ষা চত্বর এলাকা হতে ওই ঘটনার সাথে সম্পৃক্ত সন্ত্রাসী মহসিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে তাকে র‍্যাবের প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]