হবিগঞ্জের পুলিশ হেফাজত থেকে পালানো ডাকাত’ র‍্যাবের হাতে স্প্রিং জালাল গ্রেপ্তার

Share the post

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জে হত্যা মামলাসহ ১৬টি মামলার আসামি ‘কুখ্যাত ডাকাত সর্দার’ জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
গতকাল সোমবার রাতে ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৯ সিপিসি-৩-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জালাল মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে। র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ভোররাতে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় কৌশলে পালিয়ে যায় স্প্রিং জালাল। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। ডাকাতদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এই ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে ৬ ফেব্রুয়ারি ভোরে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর এলাকায় জয়নাল মিয়ার বাসায় অভিযান চালায়। অভিযানের সময় স্প্রিং জালালসহ চার ডাকাতকে আটক করা হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে আহত হন জালাল। পরে তাঁকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে কৌশলে পালিয়ে গিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
অবশেষে র‍্যাবের সফল অভিযানে তিনি আবারও গ্রেপ্তার হলেন। গ্রেপ্তারের পর তাঁকে হবিগঞ্জে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]