হবিগঞ্জে দুদিনের অভিযানে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। 
হাইকোর্টের নির্দেশের পর দুদিনের অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস গুঁড়িয়ে দেয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলায় মোট ১১৯টি ইটভাটার মধ্যে ৩০টির পরিবেশগত ছাড়পত্র নেই এবং ৫০টির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে আরও আগেই। পরিবেশগত ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০টি ইটভাটার মধ্যে ইতিমধ্যে ২৬টি ইটভাটা বন্ধ করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়া বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর বসিনা এলাকায় অবস্থিত নুরুল হক আছকির ও রফিক আহমেদের মালিকানাধীন নিউ রয়েল ব্রিকস, মিরপুরের মো. ইউসুফ আলীর মালিকানাধীন রবিন ব্রিকস, নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের মলিকানাধীন গোল্ড ব্রিকস ও বাংলাবাজার এলাকায় অবস্থিত ডাঃ মোঃ খয়রুল ইসলামের মালিকানাধীন মাস্টার ব্রিকস বন্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠায় পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস গুঁড়িয়ে দেয় প্রশাসন। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়। এরআগে গতকাল সোমবার দুপুরে পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া বাহুবল উপজেলার বসিনা এলাকায় অবস্থিত নিউ রয়েল ব্রিকস ও মিরপুরে রবিন ব্রিকস গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
এ প্রসঙ্গে অভিযানে নেতৃত্ব দেয়া হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান- পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]