২৬ টি সিলিং ফ্যান চুরি কোয়ারেন্টাইন সেন্টার থেকে

Share the post

অনলাইন ডেস্কঃ ঢাকার ধামরাইয়ের কৃষ্ণনগর হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ২৬ টি সিলিং ফ্যান চুরি হয়েছে। রোয়াইল ইউনিয়নের এ হাসপাতালের ২০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টারের বিভিন্ন কক্ষ থেকে ফ্যানগুলো চুরি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দীন মিন্টু জানান, চুরির বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর ইফফাত আরাকে অবগত করা হয়েছে। ডা. নূর ইফফাত আরা জানান, তিনি এ উপজেলায় যোগদানের আগেই চুরির ঘটনা ঘটেছে। তবে ফ্যানের অভাবে রোগী ও স্টাফদের যাতে কোন কষ্ট না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ধামরাইয়ে ইতিমধ্যে বিদেশফেরত তিনজনসহ আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কাজেই উপজেলার একমাত্র কোয়ারেন্টাইন সেন্টারটি সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]