রূপগঞ্জে দুই পুলিশ সদস্যকে পেটাল সিএনজি চালকরা

Share the post

নারায়ণগঞ্জের পূর্বাচল তিন’শ ফিট সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। এসময় তারা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেয়। 

এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ সিএনজি চালকরা। বুধবার (৫ মার্চ) দুপুরে কাঞ্চন কুড়িল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

বিক্ষুদ্ধ সিএনজি চালকরা জানায়, গত কয়েক দিন ধরে বিআরটিসি বাস কর্তৃপক্ষের লোকজন তাদের কাছ থেকে প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিআরটিসির রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০/১৫ জনের একটি বাহিনী সিএনজি চালককে মারধর এবং ভাঙচুর করে। বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে জানালে তারা এর কোনো সমাধান দেয়নি।

বুধবার সকালে ফের চাঁদার জন্য রাকিব-জিহাদ বাহিনীর লোকজন সিএনজি চালকদের ওপর চরাও হয়। এসময় তারা ৩/৪ জন সিএনজি চালককে মারধর ও সিএনজি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে দুপুর একটার দিকে সিএনজি চালকরা একত্র হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়। এসময় সকল বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয় এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাতে চরম ভোগান্তিতে পরেন চলাচলরত যাত্রী সাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]