করোনা নিয়ে ‘অডিও গুজব’র হোতা ডা. আদনান আটক

Share the post

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ৩৫ সেকেন্ডের গুজবের হোতা ডা. ইফতেখার আদনানকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ মার্চ) বিকেলে তাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ কমিশনার বিজয় বসাক। 

গুজব সৃষ্টিকারী ওই চিকিৎসক চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়। যেখানে টেলিফোনে রোহান নামে একজনকে সতর্ক করা হচ্ছিল। ওই অডিওতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে।

অবশ্য চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ বক্তব্যের কোনো ভিত্তি পাননি। এরপরই আইন শৃঙ্খলা বাহিনী গুজব সৃষ্টিকারীর সন্ধানে নামে। প্রথমে তারা গুজব সৃষ্টিকারী ওই ব্যক্তিকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নগরীর প্রবর্তক মোড় থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, আটক ডা. ইফতেখার মোহাম্মদ আদনান চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]