চকরিয়ায় বেপরোয়া বালু খেকো যুবলীগ ক্যাডার বকুল: মানববন্ধনেও থামছেনা বালু লুট

Share the post

ইকরামুল হক,স্টাফ রিপোর্টার : বেপরোয়া বালু উত্তোলনের কারনে নদী ভাঙ্গনের কবলে পড়েছে বাঘগুজারা ব্রীজ সহ আসপাশের বসতবাড়ি। ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোন সুরাহা না পেয়ে ভাঙ্গন এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। তারপরো অব্যাহত রয়েছে বালু উত্তোলন।

সরেজমিনে এলাকাবাসী জানায়,মাতামুহুরী নদীর চকরিয়ার কোনাখালী বাঘগুজরা ব্রীজের উপরে-নীচে রয়েছে যুবলীগ ক্যাডার বকুল মেম্বারের ৫বালুর পয়েন্ট। একটি বৈধ বাকী ৪ টি অবৈধ।
বাঘগুজারা ব্রীজ সংলগ্ন এলাকায় নদীতে ড্রেজার বসিয়ে যত্রতত্র বালু উত্তোলনের ফলে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে,তেমনি ধ্বসে পড়ছে বাঘগুজারা সেতুর ফাইলিং ও কোনাখালী বেড়ীবাঁধ। হুমকির মুখে পড়েছে সিকদার পাড়ার রাস্তার ভাঙ্গন। এসব অবৈধ বালু উত্তোলন, স্লুইসগেইট দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয়রা বলেন কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগ ক্যাডার ও এমইউপি সদস্য ইফতেখার বকুলের নেতৃত্বে এলাকায় জমি দখল, প্রভাবখাটিয়ে স্লুইসগেইট দখল, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]