বগুড়ায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগসহ রিলিফের ১২ বস্তা চাল আটক

Share the post
এস.এম.জয়, বগুড়া: বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জহুরুল ইসলাম (সাবু) নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারী ভালনারেবল উইমেন বেনিফিট ( ভিডাব্লিউবি) রিলিফের ১২ বস্তা চাল আটক করেছে পুলিশ। চৌকিবাড়ি ইউনিয়নে হতদরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরনের জন্য ২৬৪ জন সুবিধাভোগীকে সরকারী ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) আওতায়  প্রতি মাসে ৩০ কেজি ওজনের এক বস্তা করে চাল বিনামূল্যে বিতরন করা হয়।
সোমবার (২৩শে সেপ্টেম্বর) চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে পুষ্টিহীন দরিদ্রদের মাঝে জুলাই ও আগষ্ট মাসের চাল বিতরন করা হয়। এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই মুনজুর মোরর্শেদ সোমবার সন্ধ্যায় চাল ব্যবসায়ী জহুরুলের বাড়িতে অভিযান চালিয়ে ১২ বস্তা চাল আটক করেছেন। চৌকিবাড়ি ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সুবিধা-ভোগীদের মাঝে ভিডাব্লিউবির চাল বিতরন করা হয়েছে। কিন্তু ইউনিয়ন পরিষদের আশে পাশে কোন চাল কেনা বেচা হয়নি। সুবিধাভোগীরা হয়তো পরিষদ থেকে চাল নিয়ে গিয়ে অন্য জায়গায় থেকে  বিক্রি করেছেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম , সরকারী চাল আটক করার বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ধুনট উপজেলা খাদ্য পরিদর্শক জুয়েল ইসলাম জিতু কালেরপাড়া ইউনিয়নের একই প্রকল্পের চাল কেনাবেচার সময় স্থানীয় কান্তনগর বাজারে পাশা নামের এক ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ফেলে। পরে দেন দরবারের মাধ্যমে ১০ হাজার টাকার বিনিময়ে ওই ব্যবসায়ীকে কয়েক বস্তা চাল সহ ছেড়ে দিয়েছেন বলে  অভিযোগ উঠেছে।
এ বিষয়ে চাল ব্যবসায়ী পাশা জানান, সুবিধাভোগী দুস্থরা আমার কাছে চাল বিক্রি করেছেন। এই চাল কেনা অপরাধ হলে আমি কিনতাম না। তারপরে খাদ্য পরিদর্শক আমাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা নিয়েছেন। বিষয়টি জানতে চাইলে খাদ্য পরিদর্শক জুয়েল ইসলাম জিতু জানান, রিলিফের চাল কেনা বেচার খবর পেয়ে সোমবার বিকালে তিনি কান্তনগর বাজারে গিয়েছিলেন। কিন্ত পাশা নামের চাল ব্যবসায়ীর কাছ থেকে কোন টাকা তিনি নেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]