খাগড়াছড়িতে উপজাতি এলাকায় গণপিটুনিতে নিহত যুবকের লাশ উদ্ধার

Share the post
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা শহরের নিউজিল্যান্ড নোয়াপাড়া এলাকা থেকে মো: মামুন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিউজিল্যান্ড নামক  উপজাতি এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন জেলা শহরের ৬নং পৌর ওয়ার্ড, মধ্য শালবন এলাকার মৃত নুরনবীর ছেলে। মামুনের মামা মো: নূর হোসেন(দর্জি) জানান, দুই কন্যা সন্তানের জনক মামুন ফার্নিচারের দোকানে কাজ করতো। সকালে জানতে পারি, মামুন পানখাইয়া পাড়ার স্লুইস গেইট এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অ্যাম্বুলেন্স চালক মো: শাকিল জানান, ভোর সাড়ে ৪টায় অসুস্থ রোগী আনার জন্য স্থানীয় উপজাতিরা তাকে খবর দেন। মামুনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তিনি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নিহতের সুরতহাল শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মানিকছড়ির তামাক চাষিদের মাঝে ঘরসহ ছাগল বিতরণ

Share the post

Share the postআলমগীর হোসেন (খাগড়াছড়ি) প্রতিনিধি:দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হালদা পাড়ে তামাক চাষিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ঘরসহ ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ১১ জন তামাক চাষির মাঝে ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্প […]

মানিকছড়িতে বদরী কাফেলা যুব সংস্থা’র আত্মপ্রকাশ ও বস্ত্র বিতরণ

Share the post

Share the post খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়িতে ‘বদরী কাফেলা যুব সংস্থা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ও সংগঠনের উদ্যোগে অসহায়, দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার মহামুনির একটি রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের আত্মপ্রকাশ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। […]