নওগাঁয় শিক্ষকদের মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১ টায় শহরের মুক্তির মোড়ে প্রায় ২ ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন, কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদ ফেরদৌস, আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর টিপু সুলতান, আলমাস হোসেন চৌধুরী, জিলা স্কুলের শিক্ষক এস এম জিল্লুর রহমান, জুলফিকার আলীসহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে পদায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে আবেদনকৃত সিনিয়র শিক্ষকদের দ্রুত পদায়ন, আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন, এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে পদসোপান বাস্তবায়ন ও শিক্ষায় প্রকল্প কর্মকর্তাদের আদালতের রায় অনুযায়ী কোনোক্রমেই রাজস্ব খাতে স্থানান্তর করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]