চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে সাবেক দুই আইজিপির বিরুদ্ধে হওয়া মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

Share the post
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ইয়াসিন আরাফাত: চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মী আবুল হোসেন বাবুকে ক্রসফায়ারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি মো. শহিদুল হক ও র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদসহ ২৫ জন আসামীর বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে আদালত। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়।

বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল আদালতের গোমস্তাপুর আমলী আদালতের বিচারক আবু তালেব এই নির্দেশনা দেয়। মামলার বাদি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের নিহত বিএনপি কর্মী আবুল হোসেন বাবুর স্ত্রী মোসা. জুলেখা বেগম। আদালতের আদেশের সময় তিনি উপস্থিত ছিলেন।  বাদিপক্ষের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, বিএনপির কর্মী হওয়ার কারনে ২০১৮ সালের ০৫ সেপ্টেম্বর বিকেলে রহনপুর বাসস্ট্যান্ড মোড় থেকে আবুল হোসেন বাবুকে আটক করে র‍্যাব সদস্যরা। পরদিন সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বুকে চারটি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দেয়া হয় পরিবারের নিকট। রাজনৈতিক কারনেই এই হত্যাকান্ড বলে জানান মামলার বাদি জুলেখা বেগম। আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছে আদালত। এর আগে গত ১২ সেপ্টেম্বর আদালতে এই মামলার আবেদন করেন জুলেখা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]