কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে চোরাই পথে আনা আনুমানিক সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ করেছে।
নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নেত্রকোনা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ আসিফ প্রামাণিক নুহাস এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম মঙ্গলবার রাত ৮ টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকার মোঃ এরশাদুর রহমান বিদ্যুৎ এর গোডাউনে অভিযান চালায়। অভিযানে যৌথ বাহিনী গোডাউন থেকে চোরাই পথে আনা ২২১টি ডাবল এবং ১১০টি সিংগেল ভারতীয় কম্বল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৪৮ হাজার ৫ শত টাকা। এছাড়াও গোডাউন থেকে চোরাই পথে আনা ১ লক্ষ ৪০ হাজার পিস সিগারেট এর ফিল্টার জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। অভিযান পরিচালনার সময় অবৈধ দ্রব্য সামগ্রী পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কম্বল এবং সিগারেট এর ফিল্টার ৩১ বিজিবি কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]