নেত্রকোনায় ধর্ম নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিমূলক স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় খালিয়াজুরীর মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা গেছে, গত ৮ আগস্ট সজল দাস তার ফেসবুক আইডিতে মসজিদ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও স্বাগত সরকার শুভ তার ফেসবুক আইডিতে দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করেই খালিয়াজুরীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম খালিয়াজুরী শাখার আমির মুফতি এরশাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক নোমানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- নির্বাহী আমির মুফতি ইজাজুল হক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম, সহ-সভাপতি হযরত মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিয়াজুরী শাখার সভাপতি মোস্তাকিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ হামিদী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]