নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র তিন দিনের রিমান্ডে

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোণা পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খানকে নাশকতার মামলায় তিন দিনের পুলিশী হেফাজতে (রিমান্ডে) পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) বিকালে নেত্রকোণা সদর আমলী আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারিক হাকিম মো: কামাল হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক জাফর ইকবাল জানান, নেত্রকোণা মডেল থানার নাশকতার এক মামলায় নজরুল ইসলাম খানকে ৭ দিনের পুলিশী হেফাজত চেয়ে আদালতে তোলা হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবী জামিন চান। পরে শুনানী শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ পিপিএম জানান, বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকা শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন নজরুল ইসলাম খান। পরে তাকে নেত্রকোণা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জেলা পুলিশে হস্তান্তরের পর নেত্রকোণা মডেল থানায় নাশকতার আইনে দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। নেত্রকোণা পৌরসভায় তিনবার নির্বাচিত মেয়র হন তিনি। তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]