কবরস্থানের অজুখানায় মিললো যুবতীর রক্তাক্ত মরদেহ

Share the post

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া -মুদারকান্দি কবরস্হানের ওযুখানা থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর ) ঘটনার দিন ভোর সকালে আড়ালিয়া -মুদারকান্দি কবরস্হানে এক নিহতের কবর খুড়তে কবরস্হানে গেলে কয়েকজন অজুখানার ড্রেন এ লাশটিকে পরে থাকতে দেখতে পায়।পরে স্থানীয় জনপ্রতিনিধি বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলামকে খবর দিলে।তিনি এসে থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে।

আড়ালিয়া -মুদারকান্দি কবরস্হানের অযুখানায় পড়ে থানা লাশটির পাশে একজোড়া জুতা,একটি চেয়ারের উপর নারীদের একটি পায়জামা এবং অজুখানার পাইবের উপর একটি ওড়না পড়ে থাকতে দেখা যায়।তাছাড়া ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন স্থানে রক্ত,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হত্যা করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় প্রসিদ্ধ স্থানে এমতো অবস্থায় নারীর লাশ পরে থাকতে দেখে,বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করছে নানা মুখী প্রশ্ন সহ আতঙ্ক।অজ্ঞাত নারীর বয়স ২০ খেকে ৩০ এর মধ্যে হবে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে। এ বিষয়ে সবুজ বাংলাকে গজারিয়া থানা অফিসার ইনচার্জ মাহবুব রহমান জানান,খবর পাওয়ার পরপর ঘটনা স্থলে পুলিশ পৌঁছায় এবং লাশ উদ্ধার করে।এখনও ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হবে এবং পরিচয় সনাক্ত করার জন্য পুলিশ কাজ চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]