নেত্রকোনার কলমাকান্দায় ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় চোরাচালানের মাধ্যমে আনা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক করা যায়নি। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় একটি গুদাম থেকে এসব চিনি জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজএ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী নিয়ে আসছে। গোপন সংবাদে সোমবার দিবাগত রাতে রফিক মিয়া নামে এক চোরাকারবারি গুদামঘরে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। অভিযানে গুদাম ঘর থেকে চোরাচালানের ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে জানা গেছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. ফিরোজ জানান, এ ঘটনায় মামলা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]