বাগেরহাটের রামপালে বিএনপি নেতার নির্দেশে হামলা ৩ নারীসহ আহত ৬

Share the post
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি : আধিপত্য ও মৎস্য খামারের বিরোধের জের ধরে রামপাল উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নির্দেশে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জন নারীসহ মোট ৬ জন আহত হয়েছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার সুলতানিয়া গ্রামের রাস্তার মাথার মসজিদের সামনে বেলাল ব্যাপারী, তার ভাই বাকী বিল্লাহ ও ছেলে শাজাহান ব্যাপারীসহ কতিপয় সন্ত্রাসীরা হামলা করে। এ সময় তারা বলতে থাকেন, উপজেলা বিএনপি নেতা তুহিন ভাই নির্দেশ দিয়েছেন তোদের মেরে ফেলতে। এই বলে তারা ধারালো দা, খোন্তা ও লোহার রড নিয়ে প্রতিপক্ষ ভাগা গ্রামের শহিদ সরদারের ছেলে মো. সোহেল সরদার (৩০), সুলতানিয়া গ্রামের আবজাল শেখের ছেলে শেখ (৩৫) ও আকরাম সরদারের ছেলে বাবর সরদার (৪৫) কে বেধড়ক কুপিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা ছুটে এসে ঠেকাতে গেলে আবজাল হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫৫), জামাল শেখের স্ত্রী আসমা বেগম (৩০) ও শহীদ সরদারের স্ত্রী সেলিনা বেগম (৫৫) কে মারপিট করে আহত করেন।
আহত সোহেল সরদার জানান, রামপাল উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নির্দেশ দিয়েছেন বলে কোপাতে থাকেন। তারা বলেন তোরা এলাকা ছেড়ে না গেলে তোদের মেরে ফেলবো বলে হুমকি দেয়। ওই সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন বেলাল ব্যাপারী, বাকী ব্যাপারীকে এমন কোন হুকুম দেয়া হয়নি। তারা দলের নাম করে এমনটি করে থাকতে পারে। আর তারা আমাদের দলের কেউ না।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, ভাগা এলাকায় মারপিটের ঘটনার খবর পেয়েই ফোর্স পাঠানো হয়েছে। কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]