বাগেরহাটের রামপালে হত্যা মামলায় স্বাক্ষী দেয়ায় বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট

Share the post
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের রামপালে কুমলাই গ্রামের আলোচিত হামিদ হাওলাদার হত্যা মামলায় আদালতে স্বাক্ষী প্রদান করায় সুমন হাওলাদারের বাড়ীতে হামলা, ভাংচুর ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সুমনের স্ত্রী রুমা বেগম।অভিযোগে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামে ১৩/১৪ বছর পূর্বে হামিদ হাওলাদারকে অপরিকল্পিতভাবে ঘুমের ট্যাবলেট খাইয়ে ও শ্বাসরোধ করে স্বামী হামিদকে হত্যা করে তার নিজ স্ত্রী রেবা বেগম। এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সার্জশিট দেয়। ওই হত্যা মামলাটি বাগেরহাটের আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় স্বাক্ষী করা হয় সুমনকে। সুমন আসামী রেবা বেগমের বিরুদ্ধে আদালতে স্বাক্ষী প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আসামী রেবার ছেলে রিয়াদ হাওলাদার ও জিহাদ হাওলাদার তার মায়ের পক্ষ নিয়ে গত ইংরাজি ১৯ আগষ্ট  সকাল সাড়ে ১০ টায় সুমনের বাড়ীতে গিয়ে এক লক্ষ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকার করলে গত ইংরেজি ২০ আগষ্ট বাড়ীতে ঢুকে দুপুর দেড়টার সময় আসামীরা মোটরসাইকেল ভাংচুর, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ওই সময় তার মেয়ে রুমকি ভিডিও করতে গেলে তাকে গলা ধরে মোবাইল ছুড়ে মারে। এ ঘটনা নিয়ে কোথাও কোন অভিযোগ করলে হত্যার হুমকি দেয়। সুমন জানান, সাংবাদিকরা এ নিয়ে নিউজ করলে তাদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছে।অভিযোগের বিষয়ে অভিযুক্ত রিয়াদ ও জিয়াদ হাওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের সাথে কথা হলে অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]