সংখ্যালঘুদের ঘটনার নাটক সাজিয়ে প্রচার করছে: মির্জা ফখরুল

Share the post
এম এ বড় জুনাইদ কবির, ঠাকুরগাঁও: দেশি বিদেশি ও একটি চক্র এবং পতিত সরকারের গোষ্ঠীর লোকেরা বিভিন্নভাবে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ঘটনার নাকট সাজিয়ে প্রচার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষ ভারতে চলে যাওয়ার জন্য সীমান্তের কাছে জমায়েত করেছিল। প্রশাসন ও ও বিভিন্ন গোয়েন্দার মাধ্যম আমাকে পরিষ্কার বলেছে এটি সাজানো একটি নাটক। বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য একটি মহাল উঠে পড়ে লেগেছে উল্লেখ করে ফখরুল বলেন, এটি সাজানো নাটক না হলে, তারা সেখানে সবাই খালি ছিল, সাথে তাদের স্ত্রী কন্যা সন্তান কেউ নেই। কিন্তু তারা বলছে চলে যাচ্ছেন। এটা সম্পূর্ণ একটি নাটক। ভারতকে একটি ধারণা দেওয়া যে তারা এখানে নির্যাতিত হচ্ছে তারা এই দেশে থাকতে পারবে না। আর এটিকে তাদের একটি গোষ্ঠী প্রচার করছেন। ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি যা ঘটেছে এটি সম্পূর্ণ রাজনৈতিক। তাই এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। যাতে ভুল বা মিথ্যা সংবাদ প্রকাশিত না হয়।
তিনি দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আপনারা দেখেছেন যে আমাদের দল এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলার নেতাকর্মী কাজ করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি এখানে আমাদের দলের কোন লোকজন জড়িত আছে ও থাকে তাহলে ডিসি ও এসপিকে ব্যবস্থা নেওয়া জন্য বলা হয়েছে আমাদের পক্ষ থেকে। এছাড়াও আমাদের দলের পক্ষ থেকে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই আমরা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রভাবিত না হয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনার গুজবে কান দেবেন না ইন্সুরেন্স ছড়াবেন না প্রভাবিত হবেন না । আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোন ধরনের  বিশৃঙ্খল যেন না হয় সেই দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি। আপনাদের এবং সারা দেশবাসীর সাংবাদিকদের কাছে অনুরোধ আপনারা সহযোগিতা করবেন। সকলকে বর্তমান সরকারকে সহযোগিতা করাও অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]