নওগাঁর পত্নীতলা পৌর কাউন্সিলর মিজানুরের ভাসমান লাশ উদ্ধার

Share the post
মির্জা তুষার আহমেদ, নওগাঁ  : নওগাঁর পত্নীতলা উপজেলার বুড়িদহ বিল থেকে ভাসমান অবস্থায় নজিপুর পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ১০দিকে উপজেলার পাটিচড়া এলাকায় বুড়িদহ বিল থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত মিজানুর নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আনমানিক সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সকাল ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পত্নীতলা থানার (ওসি) মোজাফফর হোসেন বলেন, মিজানুর রহমান গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ছোট চাঁদপুর এলাকার নিজ বাসায় ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
ওসি মোজাফফর হোসেন আরও বলেন, মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ তাঁর সঙ্গে থাকেন না। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের তথ্য পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড, নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]