মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

Share the post
মাহাবুব আলম তুষার ,মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা গোয়েন্দা  পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ মো: মিলন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার (১৪ জুলাই) সকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার (১৩ জুলাই) বিকেল ৬ ঘটিকায  মানিকগঞ্জ  সদর উপজোলার নবগ্রাম ইউনিয়নের (মাঝিপাড়া) এলাকার ফাকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যারা আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আবুল কালাম জানান, গোপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল মোঃ মিলন (৪২) নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১২ (বারো) গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছ। এছাড়া তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সে এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]