চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

Share the post

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুবাইপ্রবাসী চাচার স্ত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে ভাতিজাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে মামলার পরপরই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত ভাতিজা উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, চাচা দুবাইয়ে প্রবাসী হওয়ায় চার বছর ধরে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করতেন ভাতিজা। ভাতিজার কবল থেকে বাঁচতে সম্প্রতি বাবার বাড়ি চলে যান ওই গৃহবধূ। কিন্তু ২৩ এপ্রিল চাচির বাবার বাড়িতে গিয়েও তাকে ধর্ষণ করেন।এ ঘটনায় বৃহস্পতিবার আড়াইহাজার থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]