তুরস্কে আবারও ভূমিকম্প, অন্তত একজনের মৃত্যু

Share the post

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সোমবার আবারও ভূমিকম্প হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। একই সাথে ধসে পড়েছে বেশকিছু ভবন।

৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই প্রাণ গেছে ৪৪ হাজার ২১৮ জনের। ভয়াবহ এ ভূমিকম্পের তিন সপ্তাহের মাথায় তুরস্কে আবার ভূমিকম্প আঘাত হানলো।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালাতইয়া প্রদেশের ইয়েসিলার্ত শহরে। মালাতইয়া গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলোর একটি।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ভবনের ধ্বংসস্তুপের নিচে দুই জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে একের পর এক ভবন ভেঙে পড়ার কারণ খুঁজতে তদন্ত চলছে। ভেঙে পড়া ভবনগুলো নির্মাণের সময় কোনো ত্রুটি ছিল কি না এবং এর জন্য কে বা কারা দায়ী তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]