খালেদা জিয়ার নির্বাচন আদালতের হাতে: কাদের

Share the post

আদালত খালেদা জিয়াকে নির্বাচন করতে দিলে, আওয়ামী লীগের কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে নিষিদ্ধ বা বিতাড়িত করেছে বিএনপিই। তার অসুস্থতা নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাদের উদ্দেশ্য ভালো নয়।

খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হলো এই প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, তারেক ও খালেদা জিয়ার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চান দলটির নেতারাই।

এ সময় বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগ নয়, বিএনপির জামানতই বাজেয়াপ্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]