আওয়ামী লীগ সবসময়ই রাজপথে ছিল: তথ্যমন্ত্রী

Share the post

আওয়ামী লীগ কারো কর্মসূচি ভেস্তে দিতে রাজপথে নামে না, তারা সবসময়ই রাজপথে ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ফ্লাওয়ার ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ইদানীং বিএনপি নেতারা ছাড়া আরও অনেকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে৷ যা মোটেও সত্যি নয়৷ আওয়ামী লীগ দেশে শান্তি বজায় রাখতেই শান্তি সমাবেশ করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ কারো কর্মসূচি ভেস্তে দিতে রাজপথে নামে না। আওয়ামী লীগ রাজপথের দল। রাজপথে ছিল, আছে এবং থাকবে।

এর আগে, চট্টগ্রামের টোলরোড এলাকায় প্রথমবারের মতো স্থাপিত ফ্লাওয়ার পার্ক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত ফ্লাওয়ার পার্কের মাধ্যমে চট্টগ্রামবাসী বিনোদনের নতুন জায়গা পেল বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]