তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ২২ হাজার ছাড়াল

Share the post

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৯১ জনের আর সিরিয়ায় প্রাণ হারিয়েছে ৩ হাজার ৩৮৪ জন। আহতের সংখ্যা এক লাখের কাছাকাছি। তবে আশার কথা, তুরস্কে ১০০ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছে একই পরিবারের ৬ জন। এদিকে, দুই দেশের ৮ লাখ ৭৪ হাজার ক্ষতিগ্রস্তের জন্য ৭ কোটি ৭০ লাখ ডলারের সহায়তা আহ্বান করেছে জাতিসংঘ।

সোমবার রিখটার স্কেলের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ-পূর্ব ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল। বহু হতাহতের কারণে ২০ বছরের মধ্যে এই ভূমিকম্পকে অন্যতম মারাত্মক দুর্যোগ বলা হচ্ছে। তুরস্কে এরই মধ্যে প্রাণহানি ১৯৯৯ সালের ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে।

বৈরি আবহাওয়ার মধ্যেই পঞ্চমদিনের মতো চলছে উদ্ধারকাজ। অনেক এলাকায় খালি হাতে উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। একের পর এক মরদেহের ভিড়ে মিলছে প্রাণের সন্ধানও।

ভূমিকম্পের ১০০ ঘণ্টা পর দক্ষিণ তুরস্কের আদিয়ামান প্রদেশে জীবিত উদ্ধার হয় নবজাতকসহ ৬ জন। একে বিস্ময়কর ঘটনা বলছেন উদ্ধারকারীরা। এর আগে, হাতায় প্রদেশে উদ্ধার হয় ১০ দিনের শিশু ইয়াগিজ ও তার মা।

ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যুর পাশাপাশি নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি এবং জ্বালানির অভাবে বেঁচে থাকাদেরও মৃত্যুঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে সিরিয়ার স্থানীয় স্বেছাসেবক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের অন্তত ১০ হাজার পরিবার গৃহহীন হয়েছে।

এর মধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে ভূমিকম্পে তুরস্কের ধ্বসে পড়া ভবন নিয়ে। বলা হচ্ছে এসব ভবনের অনেকগুলোই নির্মাণের সময় যথাযথ আইন মানা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]